গোয়াইনঘাটে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০২:২৩:৩৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

ছবি নিজস্ব


বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে গোয়াইনঘাট উপজেলার স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

স্বাস্থ্য সহকারীরা জানান, তাঁদের অন্যতম দাবি হলো— শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা।

এছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, চাকরি স্থায়ীকরণ, ঝুঁকিভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি দেব্রত দাস সজল, সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া, কয়ছর আহমদ, অলক চৌধুরী প্রমুখ।

তারা জানান, সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সরোয়ার আহমদ বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ নানা বাধা-বিপত্তি অতিক্রম করে স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে কাজ করেন। তাদের যৌক্তিক দাবির সাথে আমরা সহমত পোষণ করছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪