জকিগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

জকিগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০২:৩২:৩০ অপরাহ্ন

জকিগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

ছবি নিজস্ব


বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

এদিন সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবির পক্ষে অবস্থান নেন। তাদের দাবির মধ্যে রয়েছে- নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ডিগ্রি সংযুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা, বেতন স্কেল উন্নীত করে ১১তম গ্রেডে উন্নয়ন ও পেশাগত মর্যাদার স্বীকৃতি নিশ্চিতকরণ।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক কাজ করে থাকি, যা সম্পূর্ণ টেকনিক্যাল হলেও এখনো টেকনিক্যাল পদমর্যাদা পাইনি। ফলে পেশাগতভাবে আমরা বঞ্চনার শিকার হচ্ছি।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে স্মারকলিপি ও লিখিত আবেদন দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলনে নেমেছেন।

স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদানসহ সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর যৌক্তিক দাবিকে আন্তরিকভাবে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪