শাবি ছাত্রীকে ধ র্ষ ণ: পার্থ ও শান্ত আজীবন ব হি ষ্কা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শাবি ছাত্রীকে ধ র্ষ ণ: পার্থ ও শান্ত আজীবন ব হি ষ্কা র

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০৪:০৪:০১ অপরাহ্ন

শাবি ছাত্রীকে ধ র্ষ ণ: পার্থ ও শান্ত আজীবন ব হি ষ্কা র

ছবি: নিজস্ব


ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যৌন নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে অনুমোদিত হয়। এরপর তাদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এর আগে গত ২ মে সিলেট নগরীর রিকাবীবাজারে কনসার্টে যাওয়ার পূর্বে এক ছাত্রীকে মেসে নিয়ে অচেতন করে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করেন শান্ত ও স্বাগত। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। অভিযোগের পরপরই রাত সাড়ে ৯টার দিকে একই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভুক্তভোগী শিক্ষার্থী কোতোয়ালী থানায় আটক দুইজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। গতকাল সোমবার আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪