ফ্যা সি স্ট শেখ হাসিনার কারণে প্রবাসীরা দেশে আসতে পারেনি: লুনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

ফ্যা সি স্ট শেখ হাসিনার কারণে প্রবাসীরা দেশে আসতে পারেনি: লুনা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০৭:৪৩:৫৬ অপরাহ্ন

ফ্যা সি স্ট শেখ হাসিনার কারণে প্রবাসীরা দেশে আসতে পারেনি: লুনা

ছবি: নিজস্ব


বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন,গত ১৫ বছর  ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে প্রবাসে থেকেও জামাল খাঁন সমছু বিএনপির জন্য কাজ করেছেন। দেশের বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় বিএনপির সাথে থেকে তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে অনেকে প্রবাসী বিএনপির নেতা কর্মীরা দীর্ঘদিন দেশে আসতে পারে নি। গত ৫ আগস্টের পর থেকে স্বাধীন দেশে সবাই দেশে আসছেন।

মঙ্গলবার ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ও বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামের বাসিন্দা জামাল খানঁ সমছুর বাড়িতে এক অনুষ্ঠানে এসব কথাগুলো বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান চেরাগ আলী,সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আনা মিয়া, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, মৎস্য বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য শাহিন মিয়া, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জিতু মিয়া,সাধারণ সম্পাদক লাহিন হোসেন,সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪