সিলেট আসছেন মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সিলেট আসছেন মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৩:০০:৪৬ অপরাহ্ন

সিলেট আসছেন মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা

ফাইল ছবি


সিলেটে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৫ শীর্ষ নেতা। আগামী ৭ জুলাই বেলা ১১টায় দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ কনভেশন হলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেকের উদ্যোগে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন তারা।

বিএনপির শীর্ষ নেতাদের আগমন উপলক্ষে সিলেট বিভাগীয় নেতাকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে তার বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গৌছ, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিছুল হক, মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসদ আদনান, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান ও সাবেক ছাত্রনেতা মাছুম আলম।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা উলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা নুরুল হক, সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন, জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, উলামা দল, শ্রমিক দল ও ছাত্রদলের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪