আগামীকাল যুব জমিয়তের সিলেট বিভাগীয় যুব সম্মেলন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

আগামীকাল যুব জমিয়তের সিলেট বিভাগীয় যুব সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৬:২৬:১৬ অপরাহ্ন

আগামীকাল যুব জমিয়তের সিলেট বিভাগীয় যুব সম্মেলন

ছবি: নিজস্ব


আগামীকাল ২৬ জুন যুব জমিয়ত বাংলাদেশের সিলেট বিভাগীয় যুব সম্মেলন। যুব সম্মেলন আয়োজন করায় সিলেট এর যুব জমিয়তের নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। ইতিমধ্যেই সিলেট বিভাগীয় জেলা ও মহানগরের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সম্পন্ন করেছেন যুব জমিয়ত সিলেট বিভাগীয় বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলবৃন্দ। জেলা নেতৃবৃন্দ প্রতিটি উপজেলা,সাংগঠনিক থানা,ওয়ার্ড ও ইউনিটে লিফলেট বিতরণ ও প্রচারণা সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার (২৬শে জুন) বেলা ২টায় সিলেট শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমিতে বিভাগীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।

যুব সম্মেলনে যুব জমিয়ত সিলেট বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবীর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুব জমিয়ত এর সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল। 

সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের সহযোগিতা কামনা করেছেন যুব জমিয়ত সিলেট বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪