তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় বাইক আরোহীর মৃ ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় বাইক আরোহীর মৃ ত্যু

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৬:৫৭:২৮ অপরাহ্ন

তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় বাইক আরোহীর মৃ ত্যু

ছবি: নিজস্ব


সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর পাখিটেকি নামক স্হানে পাথর বোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

 বুধবার (২৫ জুন) বিকালে তামাবিল মহাসড়কের হরিপুর পাখিটেকি নামক স্হানে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যাক্তির নাম আনোয়ার হোসেন (৩৫)। তিনি বরিশাল জেলার মুলাদী থানার চর খলিফা গ্রামের তফাজ্জুল হক ব্যাপারীর ছেলে। তিনি এসিআই কম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জনা যায়, বুধবার (২৫  জুন) বিকালে সিলেটগামী একটি পাথর বোঝাই ট্রাক একই দিকে যাওয়া আনোয়ারকে বহনকারী (ঢাকা মেট্রো -ল-৫৪-২৭৫৮) বাইককে পাখিটিকে এলাকায় চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছায় তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের টিম। 

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণে কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪