চা শ্রমিকদের ন্যায্য মজুরী তাদেরকে পরিশোধ করতে হবে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন

চা শ্রমিকদের ন্যায্য মজুরী তাদেরকে পরিশোধ করতে হবে

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৭:৫৮:১২ অপরাহ্ন

চা শ্রমিকদের ন্যায্য মজুরী তাদেরকে পরিশোধ করতে হবে

ছবি: নিজস্ব


বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, এসইউপি এমডি মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন বলেছেন, চা শ্রমিক ও মালিক পক্ষকে বাগানের উন্নয়নে মিলেমিশে কাজ করতে হবে। চা শ্রমিকদের ন্যায্য মজুরী তাদেরকে পরিশোধ করতে হবে। চা শ্রমিকরা বাগানে কাজ করে তারা যে অর্থ উপার্জন করেন, তা দিয়ে তাদের সংসার চলে। তাই মালিকপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তাদের বেতন বকেয়া না রাখা হয়।

শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাগানে কাজ করার মাধ্যমে আপনাদের জীবিকা চলে। তাই আপনারা মালিকপক্ষের কথা বিবেচনা করে বাগানে দায়িত্বশীল হয়ে কাজ করবেন। আপনাদের দ্বারা উৎপাদনকৃত চা- মালিকপক্ষ বিক্রি করে একদিকে যেমন আপনাদের পরিবার চলবে অন্যদিকে মালিকপক্ষ লাভবান হবেন। 

বুধবার (২৫ জুন) শহরতলীর বড়শালা এলাকায় সিলেট ক্লাব লিমিটেডের হলরুমে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের আয়োজনে সিলেট অঞ্চলের চা বাগানসমূহের অংশীজনের সাথে "বাংলাদেশ চা শিল্পের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নে গৃহিত পদক্ষেপ” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি । 


তিনি বলেন, চা শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই চা সেক্টরে যত ধরনের সমস্যা আছে সেগুলো অতিশীঘ্রই সমাধানের জন্য কাজ করা হচ্ছে। আমার বিশ্বাস ছোট ছোট যত ধরনের সমস্যা আছে আমরা সবাই মিলে কাজ করলে এটা সমাধান করা সম্ভব। এতে করে বাগানের সাথে যারা জড়িত আছেন তারাও উপকৃত হবেন। তিনি আরো বলেন, যদি শ্রমিক কল্যাণ ব্যাহত হয়, তাহলে বাগানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা দিধাবোধ করবো না। বাগান মালিকদের কাছে আমার আহ্বান তারা যেন চা শ্রমিকদের কল্যাণে আরো ভালো পদক্ষেপন নেন। এতে করে শ্রমিকদের উন্নয়ন ও বাগানের সকল সমস্যার সমাধান সম্ভব।  


চায়ের দাম বৃদ্ধি করায় সিলেট চা বাগান মালিক ব্যবসায়ীর পক্ষ থেকে চা বোর্ডের চেয়ারম্যান কে শুভেচ্ছা জানানো হয়।


কর্মশালায় উপস্থিত ছিলেন, আফজল রশীদ চৌধুরী, এম. এ. জামান সুহেল, আতিকুর রহমান, রিংকু চক্রবর্তী, মো. শাহাবুল্লাহ সরকার, মহসীন রেজা ইশতিয়াক, নোমান হায়দার চৌধুরী, মুফতি মো. হান্নান, মো. তাসলিম হোসাইন, মো. কামরুজ্জামান, মো. মুজিবুর রহমান, মো. আব্দুস সামাদ, মো. জহিরুল হক, শাহ মো. আব্দুল হালিম, মো. মুছলেহ উদ্দিন, এ এস এম সাইফুল হাসান

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪