বিশ্বনাথের গীতিকবিতার জনক খোয়াজ মিয়া আর নেই
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

বিশ্বনাথের গীতিকবিতার জনক খোয়াজ মিয়া আর নেই

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ০৬:২৭:৪০ অপরাহ্ন

বিশ্বনাথের গীতিকবিতার জনক খোয়াজ মিয়া আর নেই

ছবি: নিজস্ব


অসংখ্য জনপ্রিয় গান ও গীতিকবিতার জনক সিলেটের বিশ্বনাথ উপজেলার স্বনামধন্য গীতিকবি ও সুরকার উপজেলার দৌলতপুর গ্রামের বাউল শাহ্ খোয়াজ মিয়া ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে শাহ খোয়াজ মিয়া (৮৭) ইন্তেকাল করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে।

আগামীকাল ২৭ জুন সকাল দশটায় মরহুমের নিজবাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন গীতিকবি শাহ খোয়াজ মিয়ার ছেলে জালাল মিয়া।

গীতিকার খোয়াজ মিয়ার মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যাক্তিগত ভাবে শোক প্রকাশ করা হয়েছে। শাহ খোয়াজ মিয়া ৫ ছেলে ও ৫ কন্যা সন্তানের জনক ছিলেন। জনপ্রিয় এই রচয়িতার অসংখ্য গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রয়েছে। এছাড়া  তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের শোকপ্রকাশ অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪