সিলেটে ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সিলেটে ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ০৭:২৭:১৪ অপরাহ্ন

সিলেটে ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী আ ট ক

ছবি : সংগৃহীত


সিলেটে ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে আটক এক শিক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে প্রবেশপত্র যাচাইয়ের সময় ভুয়া প্রবেশপত্রের বিষয়টি ধরা পড়ে। পরে বিষয়টি প্রামাণিত হওয়ায় দায়িত্বরত ম্যাজিস্ট্রটে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে, অসদুপায় অবলম্বনের দায়ে সাজা শোনার পর ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থী সিলেটের মদন মোহন কলেজের ছাত্রী।

জানা গেছে, মদন মোহন কলেজের একই রোল ও রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত দুইজন ছাত্রী সিলেট সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যান। পরীক্ষা শুরুর আগে বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত শিক্ষার্থীকের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। আর ভুয়া প্রবেশপত্রধারী শিক্ষার্থীকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, একই রোল ও রেজিস্ট্রেশন নম্বরে দুইজন শিক্ষার্থী হওয়ায় আমরা তদন্ত করে একজনকে ভুয়া হিসেবে শনাক্ত করি। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে-সময়তো ফি না দেয়ায় ফরম পূরণ করেনি সে। পরে তার দুলাভাই এক দালালের মাধ্যমে ভুয়া প্রবেশপত্র সংগ্রহ করে কেন্দ্রে পাঠিয়েছে। পরে ম্যাজিস্ট্রেট এসে ওই শিক্ষার্থীকে সাজা দিয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাইফুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে পুলিশ কাউকে আটক করেনি। তবে অসদুপায় অবলম্বনের দায়ে ম্যাজিস্ট্রেট এক শিক্ষার্থীকে সাজা দিয়েছেন। সাজা শোনার পর ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির বলেন, ‘ভুয়া প্রবেশপত্রে পরীক্ষা দিতে আসায় শিক্ষার্থীর অপরাধ প্রমাণিত হয়েছে। ফলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪