অর্থ উপদেষ্টা বললেন: আ ন্দো ল ন শেষ, এখন সঠিকভাবে কাজের সময়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

অর্থ উপদেষ্টা বললেন: আ ন্দো ল ন শেষ, এখন সঠিকভাবে কাজের সময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০৫:৩২:৪২ অপরাহ্ন

অর্থ উপদেষ্টা বললেন: আ ন্দো ল ন শেষ, এখন সঠিকভাবে কাজের সময়

ফাইল ফটো


জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সব কার্যক্রম একদম বন্ধ করে দেয়া কোনভাবেই ঠিক হতে পারে না। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের কর্মসূচি উদ্বোধন শেষে এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পোর্ট বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য, এতে দেশের অনেক ক্ষতি হয়েছে। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করুক সবাই। স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করা হলে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না।

গতকাল রোববার (২৯ জুন) ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন– সরকারের হস্তক্ষেপে নয়, স্বপ্রণোদিত হয়েই এনবিআরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

উপদেষ্টা আরও বলেন– টক শোতে অনেকে বলেন, কিছুই হচ্ছে না। কিন্তু তাদের বলবো, দেখার জন্য চোখ থাকা লাগে। শুধু বিল্ডিং মানেই সব না। ভেতরে ভেতরে অনেক কাজ করা হয়েছে। অনলাইনে অনেক সেবা মিলছে। অনেক ক্ষেত্রে বিশ্বব্যাংক বা আইএমএফ সহায়তা করছে মানে তাদের কথামতো করা হচ্ছে তা নয়, নিজেদের প্রয়োজনেই করা হচ্ছে।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এতে বেশ কিছু দিন অচলাবস্থা ছিল সরকারের রাজস্ব আহরণের এই প্রতিষ্ঠানটিতে। অবশেষে রোববার (২৯ জুন) রাতে পূর্বনির্ধারিত শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক