৪৮তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি ১৮ জুলাই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

৪৮তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি ১৮ জুলাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৪:৪৪:১৯ অপরাহ্ন

৪৮তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি ১৮ জুলাই

প্রতীকী ছবি


৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টায়। মঙ্গলবার (১ জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ এবং টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ প্রকাশ করা হবে। 

প্রসঙ্গত, এর আগে গত ২৭ মে পিএসসি থেকে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ১ জুন থেকে, যা চলে ২৫ জুন পর্যন্ত। আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার পর ফল  ফল প্রকাশিত হবে ২১ জুলাই। এরপর দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে ২২ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন ২,৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক