জুলাইয়ে একাধিক লঘুচাপ ও বৃষ্টির আভাস
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

জুলাইয়ে একাধিক লঘুচাপ ও বৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ১২:৫২:৪০ অপরাহ্ন

জুলাইয়ে একাধিক লঘুচাপ ও বৃষ্টির আভাস

প্রতীকী ছবি


জুলাই মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে একাধিক লঘুচাপ ও বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। তবে লঘুচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা সে বিষয়ে কোনো আভাস দেওয়া হয়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না, দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

অন্যদিকে চলতি জুলাইয়ে ৫ থেকে ৬ দিন দেশের কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে মৃদু (৩৬-৩৭৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জুলাই মাসের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল থেকে সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক