মালয়েশিয়া থেকে ফেরা তিনজন জ*ঙ্গি নয়, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

মালয়েশিয়া থেকে ফেরা তিনজন জ*ঙ্গি নয়, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০১:৫১:৫৭ অপরাহ্ন

মালয়েশিয়া থেকে ফেরা তিনজন জ*ঙ্গি নয়, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি : সংগৃহীত


মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে যে তিনজন দেশে ফিরেছেন তারা জঙ্গি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, যারা দেশে ফিরেছে, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

রবিবার (৬ জুলাই) দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, তারা সিরিয়া ও বাংলাদেশে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে অর্থ পাঠাতেন। গ্রেপ্তারদের মধ্যে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ১৬ জন মালয়েশিয়া পুলিশের হেফাজতে রয়েছে। পুরো নেটওয়ার্কে ১০০ থেকে ১৫০ জনের সম্পৃক্ততা থাকতে পারে বলে দেশটির পুলিশ প্রধান জানান।

এমন অবস্থার মধ্যে শুক্রবার প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া থেকে তিনজন দেশে ফিরেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আরও যারা আসবেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। কারও বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ মিললে অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে।

এর দুইদিন পর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে। যারা ফিরেছেন, তারা মূলত ভিসা সমস্যার কারণে দেশে এসেছেন।

মালয়েশিয়া পুলিশের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ চিফ যাদের কথা বলেছে, তারা এখনো দেশে ফেরেননি। তাদের বিষয়ে আমরা সরকারি পর্যায়ে যোগাযোগ করছি এবং তদন্ত করছি। ওখানকার আইজিপি কী বলেছেন, আমি জানি না। আমরা এখনো সরকারি কোনো বার্তা পাইনি।

বাংলাদেশে জঙ্গিদের কোনো নেটওয়ার্ক আছে কিনা—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, না, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।

জিজ্ঞাসাবাদের জন্য দেশে ফেরা তিনজনকে ইমিগ্রেশন পুলিশের বদলে কেন সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে—জানতে চাইলে তিনি বলেন, ইমিগ্রেশন থেকে নেওয়া হয়েছে, এতে সমস্যা কী?

সংবাদমাধ্যমের ভূমিকাকে প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। গণমাধ্যমের সহযোগিতায় আমরা তা নির্মূল করেছি। গত ১০ মাসে কেউ কোনো জঙ্গি সংক্রান্ত তথ্য দিতে পারেনি—এটাই প্রমাণ করে দেশে এখন জঙ্গিবাদ নেই।

প্রবাসী বাংলাদেশিদের ওপর জঙ্গি তকমা আরোপের বিষয়টি দেশের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলছে কিনা—এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালোভাবে উত্তর দিতে পারবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক