চালের দাম কমার আভাস দিলেন খাদ্য উপদেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

চালের দাম কমার আভাস দিলেন খাদ্য উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ০৪:৫০:৫২ অপরাহ্ন

চালের দাম কমার আভাস দিলেন খাদ্য উপদেষ্টা

ফাইল ফটো


দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে।

গতকাল শনিবার (৫ জুলাই) যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। খাদ্য মজুত বর্তমানে অত্যন্ত সন্তোষজনক। খুলনা বিভাগে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। ইতোমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্য পূরণ হবে।’

বাজারে চালের দাম না কমার কারণ প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, ‘বোরো উৎপাদন ভালো হয়েছে, খাদ্য মজুতও সন্তোষজনক। বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে, তা ভেঙে দিতে সরকার ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে ধান সংগ্রহে কিছুটা সমন্বয়হীনতা দেখা দিয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ভবিষ্যতে এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামসহ খুলনা বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক