চাপ নয়, সংলাপই পথ ,জাতীয় ঐকমত্য কমিশনের বার্তা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

চাপ নয়, সংলাপই পথ ,জাতীয় ঐকমত্য কমিশনের বার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০৩:৪৭:২০ অপরাহ্ন

চাপ নয়, সংলাপই পথ ,জাতীয় ঐকমত্য কমিশনের বার্তা

ছবি : ফাইল ফটো


রাষ্ট্র সংষ্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন।

আলি রীয়াজ বলেন, ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে। এনসিসি গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল দ্বিমত পোষণ করছে। জাতীয় ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না।ঐকমত্য প্রতিষ্ঠায় সবার চেষ্টা রয়েছে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। এসময় রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার মাধ্যমে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক