জগন্নাথপুরে তাল ও নারিকেল চারা, মরিচ, সবজিবীজ ও উপকরণ বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

জগন্নাথপুরে তাল ও নারিকেল চারা, মরিচ, সবজিবীজ ও উপকরণ বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ১০:৫১:৫২ অপরাহ্ন

জগন্নাথপুরে তাল ও নারিকেল চারা, মরিচ, সবজিবীজ ও উপকরণ বিতরণ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রণোদনার আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাল ও নারিকেলের চারা এবং সাধারণ কৃষকদের মাঝে মরিচ, সবজি বীঁজ উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকাল ৪ টায় কৃষি অফিসের হলরুমের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষক, প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হাইব্রীড মরিচ বীজ, গ্রীষ্মকালীন সবজি বীজ, নারিকেল, তাল, আম, জাম, বেল, নিম, কাঁঠাল চারা বিতরন উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে  কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০০ ছাত্রদের মধ্যে ৪টি করে চারা, ১৩০ টি প্রতিষ্ঠানে তালের চারা পায় ১ টি করে, ৫ টি করে নারিকেল চারা পায় ২০ টি প্রতিষ্ঠান। এছাড়াও সাধারণ কৃষকদের মাঝে মরিচ, সবজি বীজঁ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র, গণমাধ্যম কর্মী, সুবিধাভোগী কৃষকগণ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল