ভা র তী য় আধিপত্যের বিরুদ্ধে লড়ছে এ ন সি পি: নাহিদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ভা র তী য় আধিপত্যের বিরুদ্ধে লড়ছে এ ন সি পি: নাহিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৫:২০:৩৯ অপরাহ্ন

ভা র তী য় আধিপত্যের বিরুদ্ধে লড়ছে এ ন সি পি: নাহিদ

ফাইল ফটো


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছেন তারা। কোনো রাজনৈতিক দলও যদি দেশটির পক্ষে যায়, তাদের বিরুদ্ধেও দাঁড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আজ মঙ্গলবার (৮ জুলাই) কুষ্টিয়ায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে তিনি একথা বলেন।

নাহিদ বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ যে পথ দেখিয়ে গেছেন, সেই পথেই এনসিপি চলছে। যখন দেশের মানুষ কথা বলতে পারতো না, তখন নদী চুক্তি নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন।

নতুন সংবিধান, বিচার ও সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে তিনি এনসিপির পাশে থাকার আহ্বান জানান। বলেন, সারাদেশের মানুষের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন তারা।

একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ফ্যাসিবাদের পক্ষে কেউ কাজ করলে ছাড় দেবে না জনগণ।

এর আগে, নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক