১১ জুলাই প্রথম প্রতিরোধ দিবস : আসিফ মাহমুদ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৩ AM

১১ জুলাই প্রথম প্রতিরোধ দিবস : আসিফ মাহমুদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ০৮:৪৬:৫৬ PM

১১ জুলাই প্রথম প্রতিরোধ দিবস : আসিফ মাহমুদ

ফাইল ছবি


১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই' শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আপনারা সেদিন (গত বছরের ১১ জুলাই) ব্লকেড কর্মসূচি শুধু সফলই করেননি, রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। আপনাদের সেই সাহসিকতা ও প্রতিরোধ কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে আরও আশা ও সাহস সঞ্চার করে। আমরা একটা কথা বলতাম, ‘বাধা দিলে বাঁধবে লড়াই’ এ কথার সত্যতা আপনারা প্রমাণ করেছিলেন। এর ধারাবাহিকতায় আন্দোলন আরও বেগবান হয়। স্বৈরাচারী হাসিনার শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেয়। আজকের এই দিনকে (১১ জুলাই) আমি 'প্রথম প্রতিরোধ দিবস' ঘোষণা করছি।

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্নবিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১ জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই প্রতিরোধ আন্দোলনকারীদের সাহস সঞ্চার করেছিল। আজকের সেই দিন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচারী হাসিনার সরকার এবং সেই সহিংসতার শুরু হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে।

জৈন্তাবার্তা / মনোয়ার