বিশ্ববাজারে আবারও সোনার দাম বেড়েছে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিশ্ববাজারে আবারও সোনার দাম বেড়েছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ০৪:৫৬:৩৩ অপরাহ্ন

বিশ্ববাজারে আবারও সোনার দাম বেড়েছে

ফাইল ফটো


বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতুটি।সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।  

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সোমবার সকাল ১০টা নাগাদ স্পট গোল্ড প্রতি আউন্সে ৩ হাজার ৩৫৪ দশমিক ৮৩ ডলারে বিক্রি হতে দেখা গেছে, যা গত ২৩ জুনের পর সোনার সর্বোচ্চ দর। এছাড়া, ফিউচার মার্কেটেও প্রায় দশমিক ২ শতাংশ বেড়েছে সোনার দর। এই বাজারে প্রতি আউন্স সোনা বর্তমানে ৩ হাজার ৩৭১ ডলারে বিক্রি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাণিজ্য শুল্ক নীতি বাস্তবায়নের অনিশ্চয়তার কারণেই বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার চাহিদা আবারও বাড়ছে।

গত শনিবার (১২ জুলাই) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে পণ্য আমদানিতে আগামী ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই মূলত আবারও বিনিয়োগকারীদের ভরসার জায়গা হয়ে উঠেছে সোনা।

এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সবশেষ গত ৭ জুলাই দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। পরদিন ৮ জুলাই থেকে নতুন নির্ধারিত দরে সোনা বেচাকেনা চলছে দেশের বাজারে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক