আজ ‘জুলাই শহীদ দিবস’, দেশজুড়ে রাষ্ট্রীয় শোক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

আজ ‘জুলাই শহীদ দিবস’, দেশজুড়ে রাষ্ট্রীয় শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৭/২০২৫ ০১:৪৬:১৯ অপরাহ্ন

আজ ‘জুলাই শহীদ দিবস’, দেশজুড়ে রাষ্ট্রীয় শোক

প্রতীকী ছবি


‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের শুরুতে এই দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী আবু সাঈদ।

দিবসটি উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

এ ছাড়া শহীদদের রুহের মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বাণী দিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক