গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে মানুষের উন্নয়নে কাজ করে যাবে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

এমরান চৌধুরী

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে মানুষের উন্নয়নে কাজ করে যাবে

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ১১:৩২:১৩ অপরাহ্ন

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে মানুষের উন্নয়নে কাজ করে যাবে

ছবি: নিজস্ব


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে। আমি ছাত্র জীবন থেকে মানুষের কল্যাণে কাজ করছি। এই অঞ্চলের মানুষের জন্য আমি কাজ করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সুযোগ দিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের উন্নয়নে কাজ করবে।

তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের জনগন এবং জাতীয়তাবাদী পরিবারের সকলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের শহীদদের নামে স্মৃতি ফলক নির্মাণ করা হবে। এই এলাকার জন‍্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি আরও বলেন শিক্ষা , স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়ন সহ সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ‍্যমে এই এলাকাকে  আধুনিক এলাকা হিসাবে পরিনত করা হবে।

বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিএনপি নেতা রেজাউল ইসলাম বিল্লাহ’র সভাপতিত্বে ও বার্মিংহাম সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বাবরুল হোসেন বাবরুল পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদার, ফেরদৌস আলম।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমসেদ আলী, আয়াছ মিয়া, আওলাদ হোসেন, আবজার আহমদ, জামিল আহমদ, ইকবাল আহমদ, ফয়ছল আহমদ, সৈয়দ মোস্তফা লায়েক, লুবেক আহমদ চৌধুরী, কিবরিয়া ইসলাম, আবু সাইদ চৌধুরী শাকিল,  মুরশেদ আহমদ,  শাকিল আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা