সিলেটে আড়াই কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সিলেটে আড়াই কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ০৩:০৫:১৯ অপরাহ্ন

সিলেটে আড়াই কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার চোরাচালানীর মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ জুলাই) সিলেট ব্যাটালিয়লের (৪৮ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

রবিবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, চকলেট, আইবল ক্যান্ডি, কম্বল, শনপাপড়ি, সুপারি, চিনি, ফেনসিডিল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।

এছাড়া, ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড ও চা পাতা জব্দ করে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা। এসব চোরাচালানীর পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা