বালুচাপায় প্রা ণ গেল পাথর শ্রমিকের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

বালুচাপায় প্রা ণ গেল পাথর শ্রমিকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ০৫:৫৫:৫৮ অপরাহ্ন

বালুচাপায় প্রা ণ গেল পাথর শ্রমিকের

সংগৃহিত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সংরক্ষিত এলাকা ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) থেকে পাথর তুলতে গিয়ে বালুচাপায় প্রাণ হারিয়েছেন হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক। তিনি উপজেলার আহমদাবাদ কালিবাড়ি গ্রামের আসাদ মিয়ার ছেলে।

শনিবার (১৯ জুলাই) রাত ৮টায় ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার)-এ এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও তার সাথে থাকা লোকজন জানান, প্রতিদিনের মতো হাবিবুর রহমান আরো ২জনকে নিয়ে  রোপওয়ে বাংকারে গর্ত করে পাথর উত্তোলনের কাজে যান। ৩ জনের মধ্যে হাবিবুর রহমান গর্ত থেকে পাথর উত্তোলন করতেন আর অন্য দুজন মাথা দিয়ে পাথর বহন করে নৌকায় নিয়ে রাখতেন। হাবিবুর রহমান গর্ত থেকে পাথর উত্তোলনের একপর্যায়ে হঠাৎ উপর থেকে বালু ধসে পড়ে এসময় তার সাথে থাকা অন্য দু'জনের ডাক চিৎকারে আসেপাশের লোকজন আসেন তাকে উদ্ধারের জন্য। প্রায় ২ ঘন্টা চেষ্টা করে তার মৃতদেহ উদ্ধার করেন তারা। এসময় নিহতের স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়। নিহত শ্রমিক বিএনপি নেতা কামাল হাজীর বাড়িতে থাকতেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে আবুল হোসেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা