সিলেটে যানবাহনের বিরুদ্ধে বি আর টি এর অ ভি যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সিলেটে যানবাহনের বিরুদ্ধে বি আর টি এর অ ভি যান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ০৬:১৬:২১ অপরাহ্ন

সিলেটে যানবাহনের বিরুদ্ধে বি আর টি এর অ ভি যান

সংগৃহিত


সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান করছে বিআরটিএ। সকালে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান শুরু হয়।

সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। 

অভিযানে রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ সবধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ জানান, সিলেটের সড়ক-মহাসড়কে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  সহায়তায় চলছে এ অভিযান।

বিআরটিএ সুত্র জানায়, সিলেটে প্রায় আড়াই হাজার পুরোনো বাস ট্রাক রয়েছে, যার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। বিভিন্ন সড়কে অর্ধলক্ষাধিক রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চলাচল করছে। 

সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআরটএ কর্মকর্তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা