মাসে ২০ হাজার টাকা পাবে জুলাই শহীদদের পরিবার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

মাসে ২০ হাজার টাকা পাবে জুলাই শহীদদের পরিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ১২:৫০:০০ অপরাহ্ন

মাসে ২০ হাজার টাকা পাবে জুলাই শহীদদের পরিবার

ছবি : সংগৃহীত


বিধিমালা অনুযায়ী জুলাইযোদ্ধাদের প্রত্যেক শহীদ পরিবার মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য গৃহীত কার্যক্রম’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিধিমালা অনুযায়ী ‘ক’ শ্রেণির জুলাইযোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির জুলাইযোদ্ধারা ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির জুলাইযোদ্ধারা ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।

এছাড়া শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের ভাতা বাবদ সরকার প্রতি মাসে মোট ১৪ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করবে।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর উপস্থিত ছিলেন।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক