ওসমানীনগরে টাইফয়েড ভ্যাকসিনের অ্যাডভোকেসি সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ওসমানীনগরে টাইফয়েড ভ্যাকসিনের অ্যাডভোকেসি সভা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২১/০৭/২০২৫ ০৮:১৬:৩১ অপরাহ্ন

ওসমানীনগরে টাইফয়েড ভ্যাকসিনের অ্যাডভোকেসি সভা

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে   উপজেলা নির্বাহী অফিসার  জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও এম টি ইপি আই নিউটন ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, ওসমানীনগর থানার ওসি তদন্ত এস এম মাহমুদ হাসান রিপন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাল্গুনী ভট্টাচার্য্য,WHO প্রতিনিধি  ডাঃ মোঃ ফজলুল কাদের, মেডিক্যাল অফিসার ডাঃ অনন্যা জামান মুন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ডাঃ হুসনে আরা তালুকদার, স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন, শিক্ষক বিজয় প্রসাদ দে, শংকর লাল সেন, কওমি মাদ্রাসার শিক্ষক মাওলানা জসীম উদ্দিন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান প্রমুখ। 

সভায় বক্তারা বলেন টাইফয়েড একটি মারাত্মক রোগ যা বিশ্বজুড়ে ব্যাপক জনস্বাস্থ্যের উদ্বেগের কারণ। এই রোগ প্রতিরোধে টিকাদান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই ক্যাম্পেইন এর মূল লক্ষ্য হল ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টাইফয়েড রোগের বিরুদ্ধে টিকা প্রদান করা। এই ক্যাম্পেইনের মাধ্যমে, বিশেষত শিশুদের মধ্যে টাইফয়েড রোগের প্রকোপ কমানো সম্ভব। এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে এবং একটি সুশৃংখল কার্যক্রমের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে সবাই একমত হয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা