জৈন্তাপুরে বাংলাদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশনের মতবিনিময় সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

জৈন্তাপুরে বাংলাদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশনের মতবিনিময় সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ১২:১৭:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বাংলাদেশ গার্লস গাইডস্ এসোসিয়েশনের মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই)  জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও গার্লস গাইডের স্হানীয় কমিশনার আফরোজা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রজত ভূষণ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন  জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ   সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার।

এ ছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ নিজাম উদ্দিন, গাইড শিক্ষক কল্পনা রানী ঘোষ, পপি রানী রায়,পূর্ণিমা অধিকারী,মাহমুদুল হাসান,প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞপাখি দীপ্তি রানী নাথ,ফাহিমা আক্তার,রুবি বেগম, নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান, উপজেলা যুবদল নেতা রাসেল আহমেদ সহ হলদে পাখি ও গার্লস গাইড সদস্যরা।

পরে বিশ্ব চিন্তা দিবস ২০২৫ উপলক্ষে আমন্ত্রিত অতিথিগণ শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা