সিলেট ও সুনামগঞ্জে ২ কোটি টাকার পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ২ কোটি টাকার পণ্য জ*ব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০৩:০০:৫৯ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ২ কোটি টাকার পণ্য জ*ব্দ


সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকার চোরাচালানীর মালামাল জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, শাড়ি, মাল্টা, চিনি, সুপারি, চোরাচালান পরিবহনে ব্যবহৃত ইজিবাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে এই বিশাল পরিমাণ চোরাচালানীর মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা