‘দু র্ঘ ট না র পেছনে কারিগরি ত্রু*টি বা পাইলটের ভুল থাকতে পারে’—নৌ উপদেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

‘দু র্ঘ ট না র পেছনে কারিগরি ত্রু*টি বা পাইলটের ভুল থাকতে পারে’—নৌ উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০৫:১৩:০৭ অপরাহ্ন

‘দু র্ঘ ট না র পেছনে কারিগরি ত্রু*টি বা পাইলটের ভুল থাকতে পারে’—নৌ উপদেষ্টা

ফাইল ফটো


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।এ অবস্থায় বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হতাহতদের অবস্থা জানতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকল সংস্থা, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলব, এ ধরনের ট্রেনিং কীভাবে, কোথায় করতে হবে এগুলো মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন।’‘ঢাকা শহর তো ঘনবসতিপূর্ণ, যেকোনো কিছুতে অ্যাফেক্টেড হয়ে যায়,’ যোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

তিনি আরও বলেন, পাইলটের ভুল বা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে উত্তরার ঘটনায় বিস্তারিত তথ্য ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়। এ সময় প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো পুরনো হলেও এর যন্ত্রাংশ আপডেট রাখা হয় বলে জানান তিনি। 

হতাহতদের চিকিৎসা প্রসঙ্গে নৌ উপদেষ্টা বলেন, বার্ন ইনস্টিটিউটে ইতোমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। অনেকের গুরুতর জখম রয়েছে, যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ দল আসছে, প্রয়োজনে কিছু রোগীকে সেখানে নেওয়া হবে। সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে বলে তিনি জানান।

উল্লেখ্য, সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক