সিলেটে বিতর্কিত ছা ত্র লী গ নেতা পু লি শের হেফা*জতে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সিলেটে বিতর্কিত ছা ত্র লী গ নেতা পু লি শের হেফা*জতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০৫:৪৭:৫৬ অপরাহ্ন

সিলেটে বিতর্কিত ছা ত্র লী গ নেতা পু লি শের হেফা*জতে

সংগৃহিত


সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকায়। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাপ্লাই রোডের কলবাখানি এলাকার গোলাম গফুর মিয়ার ছেলে আব্দুল আহাদ (২৭)।

জানা যায়, সোমবার রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকায় স্থানীয় লোকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আব্দুল আহাদকে সাপ্লাই রোড এলাকায় মারধর করে সিলেটের এয়ারপোর্ট থানায় সৌপর্দ করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘সোমবার রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আব্দুল আহাদ নামের এক নেতাকে পুলিশের হাতে সৌপর্দ করে স্থানীয় জনতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে কিছুটা সুস্থ হলে আমরা তাকে আদালতে প্রেরণ করবো।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা