সিলেট বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুগ্রুপে দফায় দফায় সং ঘ র্ষ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সিলেট বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুগ্রুপে দফায় দফায় সং ঘ র্ষ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৭/২০২৫ ০৯:০০:৪৭ অপরাহ্ন

সিলেট বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুগ্রুপে দফায় দফায় সং ঘ র্ষ

ছবি: নিজস্ব


দক্ষিণ সুরমায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকালে প্রায় দুই ঘন্টা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের গত নির্বাচনে সভাপতি পদে ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মুহিম নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের পরে তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের পরাজিত সভাপতি প্রার্থী সেলিম আহমদ ফলিক ও সাধারণ সম্পাদক প্রার্থী সামছুল হক মানিক নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে শ্রম আদালতে মামলা দায়ের করেন। সেই মামলা মঙ্গলবার শ্রম আদালত খারিজ করে দেন।

এই খবর পেয়েই বিকাল ৩টার দিকে সামছুল হক মানিক ও তার অনুসারীরা নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিমের উপর হামলা করেন। এসময় দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দফায় দফায়  ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত ৩০ আহত হয়েছেন। 

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের করে রাখা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফাত আলী বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মারামারির ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা