মাইলস্টোনে হ*তাহতদের সংখ্যা নির্ণয়ে কমিটি গঠন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মাইলস্টোনে হ*তাহতদের সংখ্যা নির্ণয়ে কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ১২:৪১:১৭ অপরাহ্ন

মাইলস্টোনে হ*তাহতদের সংখ্যা নির্ণয়ে কমিটি গঠন

ছবি : সংগৃহীত


বিমান বিধ্বস্ত হয়ে আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করার জন্য একটি কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

মঙ্গলবার (২২ জুলাই) এ সংক্রান্ত এক নোটিশে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত ২১ জুলাই ১টা ১২ মিনিটে আকস্মিকভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়।

ঘটনাস্থলেই অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবক আহত এবং নিহত হয়।

এ ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।

অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক