জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ০৩:৩৭:৩৬ অপরাহ্ন

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেবেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা

সংগৃহিত


ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে।গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতের দিকে তারা ঢাকায় পৌঁছান বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক।ঢাকায় পৌঁছানোর পর তাদেরকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বাগত জানান।

এছাড়া সিং হেলথের জ্যেষ্ঠ চিকিৎসক বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান আজ বুধবার ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।এদিকে গতকাল মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে সংবাদ সম্মেলনে এসে হাসপাতালের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল এস এম সোলায়মান বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে থেকে চিকিৎসা কার্যক্রম চালাবেন। এ কারণে সিএমএইচ থেকে দুই রোগীকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এদিন জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে এসে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও সিঙ্গাপুর থেকে চিকিৎসক আসার খবর দেন।

তিনি বলেন, ‘যা প্রয়োজন তাই করা হবে। যতোজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে, ততোজনকে নিয়ে যাওয়া হবে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক