মাইলস্টোন ট্র্যা*জে ডি: ১০ লাখ টাকা ক্ষ*তিপূরণ ও বিল্ডিং নি ষে ধা জ্ঞা চেয়ে রি*ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

মাইলস্টোন ট্র্যা*জে ডি: ১০ লাখ টাকা ক্ষ*তিপূরণ ও বিল্ডিং নি ষে ধা জ্ঞা চেয়ে রি*ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ০৫:০১:১৪ অপরাহ্ন

মাইলস্টোন ট্র্যা*জে ডি: ১০ লাখ টাকা ক্ষ*তিপূরণ ও বিল্ডিং নি ষে ধা জ্ঞা চেয়ে রি*ট

ফাইল ফটো


রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেনাবহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহত প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। রিটে বিমানবন্দর এলাকায় ৪ তলার বেশি কোনো বিল্ডিং না নির্মাণের নির্দেশনাও চাওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিট দায়ের করেন।

এর আগে গত ২২ জুলাই পৃথক আরেকটি রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। সাত দিনের মধ্যে সরকারকে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।এ ছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, নিহত শিক্ষার্থীদের ৫ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

এছাড়া আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নেও রুল জারি করেছেন আদালত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক