সিলেট ও সুনামগঞ্জে আড়াই কোটি টাকার পণ্য আ*টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে আড়াই কোটি টাকার পণ্য আ*টক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ০৫:২০:৫১ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে আড়াই কোটি টাকার পণ্য আ*টক

সংগৃহিত


সিলেট ও সুনামগঞ্জের সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির পৃথক অভিযানে ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। 

২৩ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথর কোয়ারী, বাংলাবাজার ও পান্থুমাই বিওপি কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার ঔষধ, ক্রিম, ফেসওয়াশ, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিট, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়া দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ারসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

এছাড়াও, বাংলাদেশ থেকে পাচারকালে প্রচুর পরিমাণ রসুন ও শিং মাছ জব্দ করা হয়। একইসাথে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বেশ কয়েকটি নৌকাও আটক করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।”

আটককৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা