ওসমানীনগরে ১০ হাজার গাছের চারা রোপণ করবে উপজেলা প্রশাসন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

ওসমানীনগরে ১০ হাজার গাছের চারা রোপণ করবে উপজেলা প্রশাসন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ১০:২৬:২৬ অপরাহ্ন

ওসমানীনগরে ১০ হাজার গাছের চারা রোপণ করবে উপজেলা প্রশাসন

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ হল রুমে বিভিন্ন প্রজাতির ৮শ গাছের চারা বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে অন্যনান্য ইউনিয়নে এসব ছারা গাছ বিতরণ করা হবে।ফলজ ও বৃক্ষ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন।

এসময় তিনি বলেন, সিলেট জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ওসমানীনগরে পরিবেশ সুরক্ষায় ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বুধবার গোয়ালাবাজার ইউনিয়নে ৮শ গাছের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও বাস্তবায়ন করা হবে।

গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক রাজিব চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মারুতী নন্দন দাম, ইউপি সদস্য বেলাল আদমদ, আব্দুল কাইয়ুম, লেবু মিয়া, চামেলি রাণী দে, সৈয়দা রোকেয়া বেগম প্রমূখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা