জৈন্তাপুরে ভা র তী য় চো*রাই মোটরসাইকেল সহ আ ট ক ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ভা র তী য় চো*রাই মোটরসাইকেল সহ আ ট ক ১

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ১১:৫৭:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে ভা র তী য় চো*রাই মোটরসাইকেল সহ আ ট ক ১

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাই মোটরসাইকেল সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম মারুফ আহমেদ (২২)।সে উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের মৃত কুদরত উল্লাহর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৩  জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা মসজিদ সংলগ্ন স্হানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। 

এ সময় বিকেল ৫টায় থানার উপ- পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সন্দেহভাজন গাড়ীর তথ্যাদি তল্লাশী পূর্বক পরীক্ষা নিরিক্ষার চালায়। এ সময় জব্দকৃত মোটরসাইকেলটি নিয়ে চেকপোস্টে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মারুফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। 

পরে তার হেফাজতে থাকা নাম্বারপ্লেটবিহীন ধূসর রংয়ের পালসার বাইকটি জব্দ করে পুলিশ। পুলিশ জানায় আটককৃত বাইকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে বৃহস্পতিবার পুলিশ হেফাজতে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা