কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ১২:০২:২০ পূর্বাহ্ন

কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সনদ, ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৩ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রোগ্রামের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো:শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মুহাম্মদ আলাউদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ছুরুক আহমদ, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. আহসান উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড, গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি /দাখিল, ভোকেশনাল ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ২৩ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ, ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা