গোয়াইনঘাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ০১:৪৪:৪৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেছেন, সকল ছাত্র-ছাত্রীকে অবশ্যই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। আমরা কোথায় যাবো, কি হবো তা এখনই ঠিক করতে হবে। লক্ষ্য ছাড়া কোনো মানুষ তার গন্তব্যে যেতে পারে না। আমরা এমন একটা দেশে বসবাস করছি, যেখানে মেধার কোনা মূল্য দেওয়া হয়নি। স্বাধীনতার পর দেশে যেভাবে কারিগরী ও গবেষণা কার্যক্রমের বিকাশ হওয়া দরকার ছিল, সেভাবে হয়নি। যদি আমরা সেভাবে দেশকে গড়তে পারতাম তাহলে চীনের জন্য তাইওয়ান যেমন হুমকি, তেমনি বাংলাদেশও অনেক দেশের জন্য হুমকি হতো।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান, যে সংগঠনে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ হয়। ইসলামী ছাত্রশিবির এক আদর্শের সংগঠন। আদর্শের সংগঠন হওয়া সত্ত্বেও বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকার আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের থেকে দূরে রেখেছিল। কিন্তু বর্তমানে আবারও কিছু দল আমাদের সাথে আদর্শের দিক দিয়ে না পেরে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া শুরু করেছে, যা খুবই নেতিবাচক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোয়াইনঘাট উপজেলা শাখা আয়োজিত গোয়াইনঘাটের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্রশিবিরের এ সংবর্ধনা অনুষ্ঠান খুবই ইতিবাচক। এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত।

এ সময় তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

উপজেলা পরিষদের হলরুমে গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক আহমদ সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান সিকদার, সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, উপজেলা শিবিরের সাবেক সভাপতি সাংবাদিক আমির উদ্দিন, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, সেক্রেটারি ফয়েজ আহমেদ, শিবির নেতা সুফিয়ান আহমদ ও রায়হান উদ্দিন।

অনুষ্ঠানে গোয়াইনঘাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা