সিলেট ও সুনামগঞ্জে ৪ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ৪ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ০২:১৫:০৯ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ৪ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ


সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার ও বুধবার সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, চকলেট, চশমা। এ ছাড়া এবার প্রথমবারের মতো জব্দ করা হয়েছে ভারতীয় গাড়ির টায়ারও।

৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা জানান, গত ৪৮ ঘণ্টার টানা অভিযানে সেনাবাহিনীর সহযোগিতায় এসব পণ্য জব্দ করা হয়। চোরাকারবারিরা নানা কৌশলে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। জব্দ করা পণ্যের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা