অ গ্নি দ গ্ধ দের চিকিৎসাসেবা দিতে ঢাকায় চীনের মেডিকেল টিম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

অ গ্নি দ গ্ধ দের চিকিৎসাসেবা দিতে ঢাকায় চীনের মেডিকেল টিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ১২:৩৭:৩৫ পূর্বাহ্ন

অ গ্নি দ গ্ধ দের চিকিৎসাসেবা দিতে ঢাকায় চীনের মেডিকেল টিম

ফাইল ছবি


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছেন চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দি‌কে চীনের মেডিকেল টিম ঢাকায় পৌঁ‌ছে‌ছে। ঢাকার চীনা দূতাবাস এক ক্ষু‌দে বার্তায় এ তথ্য জানায়।

চীনা দূতাবাস জানায়, চীনা মে‌ডি‌কেল টিম ঢাকায় পৌঁছা‌লে তা‌দের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।

চীনা দূতাবাসের তথ‌্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চীনা মে‌ডি‌কেল টি‌মের ঢাকায় পৌঁছা‌নোর কথা ছিল। ত‌বে প্রতি‌নি‌ধি দ‌লের ফ্লাই‌টি বিলম্ব হওয়ায় তা‌রা নির্ধারিত সম‌য়ের ক‌য়েক ঘণ্টা পর ঢাকায় পৌঁছে। 

গত বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে। একইদিন, সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে।

এর আগে গত ২২ জুলাই প্রথম যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় আসেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক