সিলেটে চলতি মাসে ৪১ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সিলেটে চলতি মাসে ৪১ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০১:০০:১৪ অপরাহ্ন

সিলেটে চলতি মাসে ৪১ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

ফাইল ছবি


বিজিবি-৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত এক মাসে ৪১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছেন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা।

মেজর নুরুল হুদা জানান, সর্বশেষ সুনামগঞ্জ জেলার বাংলাবাজার এবং সিলেটের সংগ্রাম, উৎমা ও মিনাটিলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ক্রিম, ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার টাকা।

বিজিবির উপ-অধিনায়ক আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে গত ১৮ জুলাই ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। এটাই চলতি মাসে জব্দ হওয়া সবচেয়ে বড় চালান।

এ ছাড়া ২ থেকে ২৩ জুলাই আরও ৮ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রায় ৪১ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা