আজ সিলেটে আসছে এনসিপি'র 'জুলাই পদযাত্রা'
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

আজ সিলেটে আসছে এনসিপি'র 'জুলাই পদযাত্রা'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০১:৫৭:০৫ অপরাহ্ন

আজ সিলেটে আসছে এনসিপি'র 'জুলাই পদযাত্রা'


জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি।

তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৫ জুলাই) সিলেটে 'জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করবে দলটি। বিকেলে পদযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে।।

এনসিপির জুলাই পদযাত্রা সফল করতে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে ওঠা এই রাজনৈতিক দলটি। নগরীর বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টার। বিভিন্ন সড়কে পদযাত্রার সমর্থনে তোড়নও নির্মাণ করা হয়েছে। চলেছে ব্যাপক প্রচারণা। পদযাত্রায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন, '২৫ জুলাই সিলেট শহর সাক্ষী থাকবে এক ঐতিহাসিক পদযাত্রার। আমাদের কেন্দ্রীয় নেতারা সেদিন সিলেটে আগমন করবেন। আমরা দেখিয়ে দিতে চাই সিলেটের নেতৃত্ব, আতিথেয়তা ও সাংগঠনিক দক্ষতা কতটা সুসংগঠিত ও শক্তিশালী।'

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা