মাইলস্টোনে বিমান দু র্ঘ ট না: চিকিৎসা সহায়তায় পাশে ভা র ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

মাইলস্টোনে বিমান দু র্ঘ ট না: চিকিৎসা সহায়তায় পাশে ভা র ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৩:২৪:৩৪ অপরাহ্ন

মাইলস্টোনে বিমান দু র্ঘ ট না: চিকিৎসা সহায়তায় পাশে ভা র ত

ফাইল ফটো


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দেওয়া শুরু করেছে বাংলাদেশে আসা ভারতীয় মেডিকেল টিম।আজ শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য জানায়।

বৃহস্পতিবার ভারতীয় মেডিকেল টিমের সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের পরামর্শ দেন। তারা প্রতিটি গুরুতর কেস পর্যালোচনা করেছেন। চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মত বিনিময় এবং ভবিষ্যতের চিকিৎসার পদ্ধতি সম্পর্কে তাদের মূল্যায়ন জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকায় বিমান দুর্ঘটনার মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতেরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন। এরপর গতকাল বুধবার ভারতীয় চারজন চিকিৎসক ও নার্স ঢাকায় আসেন।

গত সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় রয়েছে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে আসা মেডিকেল টিম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক