মাইলস্টোনের শোক আরও ভারী, একদিনে দুই শিশুর মৃ ত্যু
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১০ AM

মাইলস্টোনের শোক আরও ভারী, একদিনে দুই শিশুর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৪:৩৮:৫১ PM

মাইলস্টোনের শোক আরও ভারী, একদিনে দুই শিশুর মৃ ত্যু

ফাইল ফটো


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মাকিন নামের ওই শিশুটি ৭০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা শিশুটি। আবাসিক অফিসার ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আজ সকাল সাড়ে ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আইমান (১০) নামে আরেক শিক্ষার্থী মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৫ জন ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হলো।প্রসঙ্গত, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্রতিষ্ঠানটির চলমান ক্লাসে উপস্থিত ছিলেন বহু শিক্ষার্থী ও শিক্ষক। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫০ জন।যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এরপর সেদিন রাতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। যে কারণে তখন গণমাধ্যমে নিহতের সংখ্যা ৩২ উল্লেখ করা হয়েছিল।

জৈন্তাবার্তা / সুলতানা