নিহত শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনী ‘গার্ড অব অনার’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

মাইলস্টোন ট্র্যাজেডি

নিহত শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনী ‘গার্ড অব অনার’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৫:৫৯:৫৯ অপরাহ্ন

নিহত শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনী ‘গার্ড অব অনার’

সংগৃহিত


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে কেন্দ্রীয় কবরস্থানে তার সম্মানে গার্ড অব অনার প্রদান করে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।পরে কবর জিয়ারত ও মোনাজাত করেন প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় মসজিদের খতিব মোনাজাত পরিচালনা করেন। পরে বাহিনীর সদস্যরা স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ‘যেকোনো সময় যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকে ঢাকায় ফ্লায়িং হচ্ছে। এমন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে না।’

তিনি আরও বলেন, ‘ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু ঢাকার আশপাশ এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করেই ফ্লায়িং করতে হচ্ছে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক