বি এন পি ক্ষমতায় গেলে মসজিদ মাদরাসার উন্নয়নে কাজ করবে: কয়েস লোদী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বি এন পি ক্ষমতায় গেলে মসজিদ মাদরাসার উন্নয়নে কাজ করবে: কয়েস লোদী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৭:৫২:৩৯ অপরাহ্ন

বি এন পি ক্ষমতায় গেলে মসজিদ মাদরাসার উন্নয়নে কাজ করবে: কয়েস লোদী

ছবি: নিজস্ব


সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিক সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে মসজিদ মাদরাসার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করবে। মসজিদ শুধু নামাজ, ইবাদতের স্থান নয়, মুসলামনদের দ্বীন শিক্ষা ও সামাজিক কার্যক্রম ও সংকট নিরসনে ঐক্যবদ্ধ প্রয়াস পরিচালনার প্লাটফরম।

কয়েস লোদী সকলকে মসজিদ নির্মাণকালে সহযোগিতার আহবান জানিয়ে বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে মসজিদ, মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা হবে এবং ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি চর্চায় কাজ করবে।

তিনি শুক্রবার (২৫ জুলাই) সিলেট সিটি কর্পোরেশন ৩১ নং ওয়ার্ডের কুশিঘাট নয়াবস্তি জামে মসজিদের নবনির্মিত আংশিক কাজের জন্য ব্যাক্তিগত তহবিল থেকে নগদ ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নাজির আহমদ এমাদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব শোয়েবুর রহমান শোয়েব, বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সারোয়ার রেজা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, ৩৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ফখর উদ্দিন পংকি, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সজিবুর রহমান খান, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক ইমরান আলী, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন রাহেল প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা