অবিলম্বে সিলেট প্রদেশ ঘোষণা করুন: সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

অবিলম্বে সিলেট প্রদেশ ঘোষণা করুন: সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৮:০৭:৪২ অপরাহ্ন

অবিলম্বে সিলেট প্রদেশ ঘোষণা করুন: সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদ

ছবি: নিজস্ব


সিলেট প্রদেশ ঘোষণা সময়ের দাবী জানিয়ে বক্তারা বলেছেন, দেশের ৯টি প্রদেশ ঘোষণা করতে হবে। প্রাদেশিক সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে। সভায় বক্তারা সিলেট প্রদেশ সহ ৯টি প্রদেশ বাস্তবায়নের দাবি জানান। বৈষম্য বিরোধী জনআকাঙ্খার রাষ্ট্র কাঠামো ও শাসন পদ্ধতি গঠন করতে হবে। সিলেট প্রদেশ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও এক ব্যক্তির দুই ভোট বাস্তবায়ন করতে হবে। 

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় সিলেট সিটি পয়েন্ট সম্মুখে সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সমাজসেবী মোজাম্মেল হকের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজকর্মী আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রদেশ বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক মো. আমিন উদ্দিন বিএফসি, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় সহ সভাপতি চৌধুরী আহসান উদ্দিন চৌধুরী সুইট, বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুক্তরাজ্য প্রবাসী শামসুল হক, চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, আসাদুজ্জামান চৌধুরী, আবু সাঈদ, মাহবুব রহমান, মাহবুব চৌধুরী, মাসুক আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা