কোম্পানীগঞ্জে কালিবাড়ি ফুটবল লীগ সিজন-২ এর ফাইনাল সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে কালিবাড়ি ফুটবল লীগ সিজন-২ এর ফাইনাল সম্পন্ন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৭/২০২৫ ০৯:৫৫:৩০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে কালিবাড়ি ফুটবল লীগ সিজন-২ এর ফাইনাল সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ি ফুটবল সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) কালিবাড়ি ফুটবল মাঠে এ ফাইনাল খেলা সম্পন্ন হয়। এতে ট্রাইবেকারে জয়লাভ করে এ.এনএফ এফসি।

এর আগে এ.এনএফসি ও এলিভেন সোলজারের মধ্যকার নির্ধারীত সময়ের খেলায় কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে গড়ায় খেলা। এতে এ.এনএফসি ৪-২ গোলে এলিভেন সোলজারকে পরাজিত করে জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন।

ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান।

কালিবাড়ি ফুটবল ক্লাবের সভাপতি রজন মিয়ার সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি ও কোম্পানীগঞ্জ যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, আরমান আহমদ, সদস্য হেলাল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সম্পাদক ফখর উদ্দিন, পাঠাগার সম্পাদক ফারুক আহমেদ, সাংবাদিক মইন উদ্দিন মিলন প্রমুখ। খেলায় ধারাবিবরণী দেন ওয়াহিদ রেজা ও মাষ্টার জসিম উদ্দিন বনিক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা